রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মোংলা উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আর নেই

মোংলা উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আর নেই

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আর নেই।সোমবার (১৫ মার্চ) গভীর রাতে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরের খন্ড গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই স্ত্রী, ৪ ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন নিহতের ছেলে মৃধা ফারুকুল ইসলাম।
মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং মোংলা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। এছাড়াও বিভিন্ন সময় দল ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই মুক্তিযোদ্ধা।তার মৃত্যুতে পরিবার-পরিজনের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাসসহ জেলা-উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers