শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
শেখ হেলাল উদ্দীন কলেজে ৭ মার্চের ভাষণের উপর আলোচনা সভা

শেখ হেলাল উদ্দীন কলেজে ৭ মার্চের ভাষণের উপর আলোচনা সভা

চুলকাঠি ডেস্ক

শেখ হেলাল উদ্দীন কলেজে ৭ই মার্চের ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকাল ১০.০০ টায় শেখ হেলাল উদ্দীন কলেজের অডিটরিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে সভার শুরুতে ৭ মার্চ উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক সুব্রত কুমার দামের কারিগরি সহায়তায় মাল্টিমিডিয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। বঙ্গবন্ধুর আগুনঝরানো ভাষণের পর সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্যা, মৃত্যুঞ্জয় কুমার দাস, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, বীনা রানী মন্ডল, প্রভাষক শেখ শামীম ইসলাম,শিক্ষার্থী সওদা হালিমা, বন্দনা হালদার প্রমুখ। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবর্ষের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়। বক্তারা ৭ই মার্চের ভাষণ সকল শিক্ষার্থীদের হৃদয়ে ধারণ করবার আশাবাদ ব্যক্ত করেন। সভাপতি বলেন ৭ই মার্চের ভাষণে বাঙালি জাতী দিশা খুঁজে পেয়েছিলো, ভায়ণের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র নিহিত ছিল, যে মন্ত্রবলে সেদিন বীর বাঙালি সশস্ত্র পাকিস্তানিদের উপর ঝাপিয়ে পড়েছিল এবং ছিনিয়ে নিয়েছিল আমাদের লাল সবুজ পতাকা স্বাধীন বাংলাদেশ। আজ ৭ই মার্চের ভাষণ জাতীসংঘের ইউনেস্কো স্বীকৃতি প্রাপ্ত।বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন নিয়ে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে। বাঙালি জাতিকে আজ হাতছানি দিচ্ছে উন্নত জাতি রাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers