সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে অগ্নিকান্ডে গোডাউন ভস্মিভুত ১০লক্ষ টাকার ক্ষতি

ফকিরহাটে অগ্নিকান্ডে গোডাউন ভস্মিভুত ১০লক্ষ টাকার ক্ষতি

লিখেছেন, স্টাফ রিপোর্টার
বাগেরহাটের ফকিরহাটে আকষিক অগ্নিকান্ডে মেসার্স শাহাজাহান বীজ ভান্ডার নামক একটি কীটনাশক সার ও বীজের খুচরা দোকান এবং গোডাউন পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। বুধবার সকালে শুভদিয়া ইউনিয়নের উত্তরপাড়া ঠারোনতলা তেমাথা মোড়ে এদুর্ঘটনা ঘটে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা ঘটনা স্থান পরির্দশন করেছেন। জানা গেছে, উক্ত দিন সকালে বিদুতের সর্টসাকিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুত্বের মধ্যে আগুন সমগ্র দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে তার মধ্যে থাকা বীজ সার কীটনাশক ও অন্যান্য মালামাল পুড়ে সম্পুর্ণ ভস্মিভুত হয়। এতে দোকান ও গোডাউন মালিক মোঃ আল মামুন শেখ এর প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। তিনি সর্বস্ব হারিয়ে এখন পথে বসার উপক্রম হয়েছেন। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ শহীদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর সহ বিভিন্ন ব্যাক্তিরা ঘটনা স্থান পরির্দশন করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers