সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চিতলমারীতে দখলকারীদের হামলায় চার নারীসহ আহত-৭

চিতলমারীতে দখলকারীদের হামলায় চার নারীসহ আহত-৭

বাগেরহাট অফিস
বাগেহাটের চিতলমারীতে এক নীরিহ পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এসময় দখলকারিরা হামলা চালিয়ে ওই পরিবারের চার নারীসহ সাত জনকে আহত করেছে। রবিবার (১৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। কর্তব্যরত চিকিৎসক এদেরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। খবর শুনে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে দখলবাজরা পালিয়ে যান। সোমবার (১৮ জানুয়ারী) এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
পুলিশ, এলাকাবাসি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের শ্যামপাড়া গ্রামের একটি বিরোধীয় জায়গায় জিন্নাত আলী মীরের নেতৃত্বে ২৫-৩০ জন লোক জোরপূর্বক ঘর তুলতে যায়। এ সময় গাইন সরোজ কুমারের লোকজন বাধা দিলে জিন্নাত মীরের লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় সত্যজিৎ রানা (৫৫), বাসন্তী রানা (৫০), মৃন্ময় রানা (২৭), দ্বিজেন্দ্রলাল গাইন (৫৬), ববিতা গাইন (৪৫), আলোমতি গাইন (৪৬) ও অঞ্জলী গাইন (৪০) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদেরমধ্যে সত্যজিতের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।আহত দ্বিজেন্দ্রলাল গাইন বলেন, বিএনপি নেতা জিন্নাত আলী মীর আমাদের বাপ-দাদার একশ বছর আগের ভোগদখলীয় জমি জোর পূর্বক দখল করেছে। বিষয়টির প্রতিকার চেয়ে আমি ও আমার বড় ভাই গাইন সরোজ কুমার পুলিশের কাছে অভিযোগ করেছি। এছাড়া উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে অবহিত করি। তারা ওই জায়গায় জিন্নাতকে ঘর তুলতে নিষেধ করেছেন। তাদের নিষেধকে উপেক্ষা করে জিন্নাত ওই জায়গায় ঘর তোলে ও আমাদের ৭ জনকে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। হামলার ঘটনা অস্বীকার করে জিন্নাত আলী মীর বলেন, আমি কখনো বিএনপি’র রাজনীতির সাথে জড়িত না। ওদের শরীক বিধান গাইনের কাছ থেকে আমার ক্রয়কৃত জমির উপর দোকান ঘর নিমার্ন করতে গেলে দ্বিজেন গাইন আমাদের বাঁধা দেয় ও হামলা করে। হামলায় আমাদের ২-৩ জন লোক আহত হয়েছে। এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, রোববার সন্ধ্যায় ঘর তৈরির খবর শুনে তাৎক্ষণিক ঘনটাস্থলে পুলিশ পাঠিয়ে তা বন্ধ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers