রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মোংলা ইপিজেডেমোংলা ইপিজেডে সুতার গোডাউনে আগুন

মোংলা ইপিজেডেমোংলা ইপিজেডে সুতার গোডাউনে আগুন

প্রতিকী ছবি

বাগেরহাট অফিস

বাগেরহাটের মোংলা ইপিজেডের ‘গুয়াংজু হুয়াস্যাং সাইন্স এন্ড টেকনোলজি’ নামে একটি সুতার ফ্যাক্টরির গোডাউনে আগুন লেগেছে।সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে আগুন লাগলেও দুপুর ১২ টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।তবে আগুন নিয়ন্ত্রণে বাগেরহাট, মোংলা, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নেভী ও ইপিজেডের ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন মোংলা ইপিজেড কর্তৃপক্ষ।মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মাহাবুব আহমেদ ছিদ্দিক জানান, ভোরে ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স এন্ড টেকনোলজি স্পিনিং ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ইপিজেড, মোংলা বন্দর ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভাতে শুরু করে। পরে বাগেরহাট ভায়ার সার্ভিসের আরো একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। এখনও আগুন না নিভলেও নিয়ন্ত্রণে রয়েছে।তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব না। যে গোডাউনে আগুন লেগেছে সেটিতে সুতা তৈরির তুলা রয়েছে তাই আগুন নিভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। সুতার তৈরির কারখানাটিতে ৮০ জন দেশি ও ৭ জন চীনা শ্রমিক কাজ করছে। শ্রমিকদের কেউই আগুনে হতাহত হয়নি বলে জানান তিনি।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের পাশাপাশি বাগেরহাট থেকে আমরা প্রয়োজনীয় টিম এসেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন নেভানোর। তবে সহজে পানি না পাওয়ায় একটু বেগ পেতে হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি আগুন নেভাতে সক্ষম হবো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers