শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মোংলায় সকল কর্মকান্ড নারী ধর্ষন ও নির্যাতন বন্ধে এলাকাবাসীর সহায়তা চাই: পুলিশ সুপার

মোংলায় সকল কর্মকান্ড নারী ধর্ষন ও নির্যাতন বন্ধে এলাকাবাসীর সহায়তা চাই: পুলিশ সুপার

চুলকাঠি অফিস : নারী ধর্ষন ও নির্যাতন প্রতিরোধ মুলক সভা করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৫টায় মোংলা থানা পুলিশের সহযোগীতায় মাকোরডোন সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে এলাকাবাসীদের সচেতনতা মুলক সভা করা হয়। এসময় শিশু ধর্ষিতার পরিবারকে ভ্যান উপহার দিলেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, নারী ধর্ষন ও নির্যাতন অপরের দ্বারা সংগঠিত হওয়া খুবই কম। কারন বাগেরহাট জেলায় যে কয়টি ধর্ষন মামলা হয়েছে তা কোন না কোন নিটকতম আত্বীয় বা কাছের লোক দ্বারাই হয়েছে। তাই এলাকার লোকজন যদি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে, তাহলে মাদক ও নারী নির্যাতন বন্ধ করা সম্ভব। আপনারা সচেতন থাকেন এবং আপনার এলাকার সকল সমস্যা সমাধানে পুলিশকে সহায়তা করুন তাহলেই অপরাধ দমন সহজ হবে।মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আঃ রহমান, সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, মানবাধিকার কর্মী অধ্যাপিকা নিগার সুলতানা সুমী, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম এবং ওই এলাকার প্রায় শহা¯্রাধিক নারী-পুরুষসহ এলাকার সচেতন মহল, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।য় বক্তারা বলেন, মাদক ও নারী ধর্ষন এবং নির্যাতন এখন সমাজে একটি ব্যাধি হয়ে দাড়িয়েছে। আমাদের উচিত এর বিরুদ্ধে সোচ্ছার হওয়া এবং নারী ধর্ষন ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়ানো। তাই এলাকার অপরাধ কর্মকান্ডকে প্রতিরোধ গড়ে তুলতে পুলিশকে সহায়তা করার আহবান জানান উপস্থিত বক্তারা। অনুষ্ঠান পরিচালনা করেছে স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুন মল্লিক ।অনুষ্ঠান শেষে সম্প্রতি গত ৩ অক্টোবর মাকোরডোন আবাসন এলাকার মামার কাছে আশ্রিতা পিতৃহীন ৭ বছরের এক শিশু ধর্ষনের ঘটনা ঘটে। মামলাটি দেশের আলোচিত দ্রুততম ১৬ দিনের মধ্যে ধর্ষকের বিরুদ্ধে রায় ঘোষনা হয়। তাই এ ধর্ষন মামলার বাদী শিশুটির মামা মিলন শেখ’কে একটি ভ্যানগাড়ী উপহার দেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers