সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চিতলমারীতে দিন দুপুরে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে চার লাখ টাকা চুরি !

চিতলমারীতে দিন দুপুরে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে চার লাখ টাকা চুরি !

চিতলমারীতে দিন দুপুরে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক থেকে প্রায় ৪ লাখ টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদে অবস্থিত পল্লী সঞ্চয় ব্যাংকে এ ঘটনা ঘটে। ঘটনার পর উপস্থিত প্রত্যক্ষদর্শীরা এটাকে ‘রহস্যজনক’ চুরি বলে আখ্যা দিয়েছেন।

চিতলমারী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ও একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী মোঃ ওবায়দুর রহমান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, কলাতলা ইউনিয়নের মাঠ সহকারী মোঃ রবিউল ইসলাম ও তার ভাই আরিফুল ইসলাম প্রতিদিনের ন্যায় সদস্যদের নিকট থেকে সঞ্চয় ও ঋণের অর্থ সংগ্রহ করে অফিসের ফাইল কেবিনেটে রাখেন। চোর কেবিনেটে রাখা প্রায় ৪ লাখ টাকা নিয়ে সুকৌশলে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক ভাবে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ঘটনার পর ঘটনাস্থলে আসা প্রত্যক্ষদর্শীরা অফিসের সিসি টিভি ফুটেজের বর্ণণা দিয়ে জানান, মুখে মাস্ক পরিহিত সাদা গেঞ্জি গায়ে এক ব্যক্তি অফিসের বারান্দায় দীর্ঘক্ষণ একটি চেয়ারে বসে অপেক্ষা করছিলেন। বিকায় ৪ টার দিকে ওই ব্যক্তি মাঠ সহকারীদের ফাইল কেবিনেটে রাখা প্রায় ৪ লাখ টাকার ব্যাগটি নিয়ে সবার সামনে থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে চলে যায়। এ সময় টাকা রাখা ওই কক্ষের সিসি টিভি বন্ধ ছিল বলে তারা জানান। তারা এটাকে রহস্যজনক চুরি বলে দাবি করেছেন।

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক মুঠোফোনে সাংবাদিকদের জানান, সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করে চুরি যাওয়া টাকা উদ্ধার ও চোরকে আটক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers