শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফ্রান্সে মহানবীকে অবমাননায় ইতালিতে প্রকাশ্যে আজান দিয়ে প্রতিবাদ

ফ্রান্সে মহানবীকে অবমাননায় ইতালিতে প্রকাশ্যে আজান দিয়ে প্রতিবাদ

চুলকাঠি ডেস্ক : ফ্রান্সে মহানবীকে (সঃ) অবমাননা করায় ইতালির রোমে আজান দিয়ে প্রতিবাদ করা হয়েছে। ৩০ অক্টোবর জুমার দিন প্রতিবাদের অংশ হিসেবে ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে দূতাবাসের সামনে ইতালি কমিউনিটির নেতারা সভা করেন।এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কঠোর সমালোচনা করেন উপস্থিত বক্তারা।তারা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে একজন দায়িত্বশীল ব্যক্তি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তাই বিশ্ব মুসলিম আজ ক্ষুব্ধ। আমরাও সবাই রাস্তায় নেমে এসেছি এহেন ঘৃণ্য কাজের প্রতিবাদ জানাতে।তারা আরও বলেন, বিশ্ব মুসলিম উম্মত এ ধরনের অন্যায় কাজ কখনও মেনে নেবে না তা আগেই বোঝার দরকার ছিল ফ্রান্সকে। হযরত মুহাম্মদকে (সঃ) অবমাননা কোনোভাবেই মেনে নেয়া সম্ভব নয়। ইতোমধ্যে অনেক মুসলিম দেশ ফ্রান্সের পণ্য ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে নারী-পুরুষসহ অসংখ্য মানুষ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। পরে প্রকাশ্যে আজান দিয়ে জুমার নামাজ আদায় করা হয়। বাংলাদেশি ছাড়াও ইতালিয়ানসহ অন্যান্য অভিবাসীরা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers