শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে কর্মজীবি নারীর প্রকল্প অবহিত করন সভা

বাগেরহাটে কর্মজীবি নারীর প্রকল্প অবহিত করন সভা

প্রতীকী ছবি

বাগেরহাট অফিস : বাগেরহাটে কর্মজীবি নারীর নতুন প্রকল্প “বাংলাদেশের সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের দক্ষতা এবং নেতৃত্ব বিকাশ” শীর্ষক প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী দেওয়ান আব্দুস শাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদিপ কুমার বসকি। এসময় অন্যন্যদের মধ্যে প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, ফিল্ড অর্গানাইজার হাসিবা আক্তারসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রকল্পের সুবিধাভোগি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্পের সমন্বয়কারী দেওয়ান আব্দুস শাফি বলেন, এই প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে যে সকল কাজ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল, এই কাজের সাথে সংযুক্ত বিভিন্ন সংস্থা/অফিসের সাথে নেটওয়ার্কিংমিটিং, গবেষনা করে তার ফলাফল নিয়ে স্টেক হোলডারদের সাথে আলোচনা করা, নারী শ্রমিকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন, ২৫০জন নারী শ্রমিকদের সচেতনতা মুলক প্রশিক্ষন, দিবস উদযাপন র‌্যালী ও সমাবেশ আয়োজন ইত্যাদি। এছারাও স্থানীয় ও জাতীয় পর্যায়ে এডভোকেসি সভা ও করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers