সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শুক্রবার সারাদেশে হেফাজতের বিক্ষোভ

শুক্রবার সারাদেশে হেফাজতের বিক্ষোভ

চুলকাঠি ডেস্ক

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে ইসলামের অবমাননা করা হয়েছে। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর কার্টুন এঁকে তা লাগিয়ে দেওয়া হয়েছে সরকারি ভবনের দেয়ালে। এই ঘটনার জেরে বিশ্বব্যাপী ক্ষুব্ধ হয়ে উঠেছে মুসলমানরা। বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে, বয়কট করা হচ্ছে ফ্রান্সের পণ্য। বাংলাদেশেও বিভিন্ন দল-সংগঠন প্রতিবাদ জানাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিলো হেফাজতে ইসলাম।মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, ২০১৫ সালেও একবার ওই দেশটির কুখ্যাত পত্রিকা শার্লি এবদো আমাদের নবীর অবমাননা করেছিল। এখন আবারও তারা সেই গর্হিত কাজটি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।উল্লেখ্য, সম্প্রতি মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাখ্যা করার দায়ে প্যারিসে স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটি হত্যার পর থেকেই দেশজুড়ে মুসলমানদের বিরুদ্ধে অপারেশন ও তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। বিভিন্ন মুসলিম সংগঠনের কার্যকলাপ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি মসজিদ

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers