শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
৭ মাস পর আবারও নিলামে উঠছে মোংলা বন্দরের ৯২টি গাড়ি

৭ মাস পর আবারও নিলামে উঠছে মোংলা বন্দরের ৯২টি গাড়ি

আরিফ ঢালী,(নিজস্ব প্রতিবেদক)

মোংলা বন্দর দিয়ে আমদানি করা আরও ৯২টি রিকন্ডিশন গাড়ি নিলামে তোলা হচ্ছে। এ নিলাম প্রক্রিয়া সম্পন্ন করতে ১১৫টি দরপত্র বিক্রি হয়েছে। খুলনার খালিশপুরস্থ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) এ দরপত্র জমা পড়বে এবং বুধবার (২৮ অক্টোবর) মোংলাস্থ ডেপুটি কমিশনার (নিলাম) কার্যালয়ে নিলাম অংশগ্রহকারী ঠিকাদারের সামনেই এ দরপত্র খোলা হবে। মোংলা কাস্টম হাউজের শুল্ক ও রাজস্ব বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বন্দরে পড়ে থাকা নোহা, অ্যাকুয়া, ফিল্ডার, করোলা এক্সিও, এলিয়ন, নিশান পিক আপ, প্রিমিও, টয়োটা ফিল্ডারসহ বিভিন্ন ব্রান্ডের এসব গাড়ি নিলামে তুলতে এই দরপত্র জমা পড়ছে। এর আগে করোনা সংক্রমণের জটিলতায় দীর্ঘ সাত মাস এ নিলাম প্রক্রিয়া বন্ধ ছিল। গত মার্চ মাসে সর্বশেষ নিলামে উঠেছিল ৫০টি রিকন্ডিশন গাড়ি।মোংলা কাস্টম হাউজের কমিশনার হোসেন আহম্মেদ এসব তথ্য জানিয়ে বলেন, বন্দরের জায়গা খালি ও দীর্ঘদিনের শুল্ক জটিলতা দূর করে রাজস্ব আদায় করতে

মোংলা কাস্টম হাউজ এ সিদ্ধান্ত নিয়েছে। কাস্টমস কমিশনার বলেন, আমদানির পর খালাসের একটি নির্ধারিত সময় থাকে। আমদানিকারকরা বিভিন্ন অজুহাতে এসব গাড়ি খালাস করেননি। কাস্টমস আইন অনুযায়ী এসব গাড়ি নিলামে তোলা হবে।
মোংলা কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মহিদ রিয়াদ জানান, প্রায় দুশ গাড়ির বিষয়ে আদালতের স্থগিতাদেশ রয়েছে। আমরা দ্রুত আইনি জটিলতা শেষ করার চেষ্টা করছি। জটিলতা শেষ হলে এসব গাড়িও নিলামে তোলা হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর সঙ্গে দূরত্ব কমাতে ২০০৯ সাল থেকে দেশে আমদানি করা গাড়ি খালাস হয় মোংলা বন্দর দিয়ে। গত ৯ বছরে এই বন্দর দিয়ে মোট গাড়ি আমদানি হয়েছে এক লাখ ২৩ হাজার ৮১৯টি। বর্তমানে বন্দরের বিভিন্ন শেড ও ইয়ার্ডে দুই হাজার ৬০০ গাড়ির মতো নিলামযোগ্য অবস্থায় পড়ে আছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers