সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে চাচাতো ভাই এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাগেরহাটে চাচাতো ভাই এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাগেরহাট অফিস : বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাফুরপুরা গ্রামে আপন চাচাতো ভাই সাদ্দাম শেখ এর বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় প্রতিকার চেয়ে শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা। এসময় চাচাতো ভাইর স্ত্রী পুলিশ কনেস্টবল রুপা আক্তারের বিরুদ্ধে মামলাসহ হয়রানীর হুমকীরও অভিযোগ আনা হয়।
লিখিত বক্তব্যে সাদ্দামের চাচাতো ভাই মোঃ বেল্লাল শেখ বলেন,আমাদের পৈত্রিক সম্পত্তি হচ্ছে বারুইপাড়া ইউনিয়নের কোদলা মৌজায়।সেখানে আমাদের ও আমার চাচা নিজাম শেখ ও ইউনুছ শেখ মোট ২৫ শতক বৈধ সম্পত্তি জোর করে অবৈধ ভাবে দখল করে আছে অপর চাচা মাহাবুব শেখ এর ছেলে সাদ্দাম শেখ।এ বিষয়ে একাধিকবার ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হলেও সাদ্দাম উক্ত সালিশ বৈঠকে কখনও উপস্থিত হয়নি।এমনকি সে দাবী করছে ওই জমি সে দলিল করে নিয়েছে।কিন্তু তার পক্ষে কোন দলিল বা কাগজপত্র কখনও দেখাতে পারেনি।এমন অবস্থায় আমার অন্য চাচাদের ছেলে-মেয়েসহ আমরা বাগেরহাট মডেল থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি।উল্টো তার পুলিশ কনেস্টবল স্ত্রী রুপা আক্তার (বর্তমানে বাগেরহাটের ফকিরহাট থানায় কর্মরত) তাকে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করাসহ হয়রানী করার হুমকী দিয়ে যাচ্ছে।
এমন অবস্থায় এ ঘটনার বিচার ও সুষ্ট প্রতিকার পেতে বেল্লাল শেখ ও তার চাচাদের পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসনসহ সরকারের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে বেল্লাল শেখ এর পরিবার ও তার দুই চাচা নিজাম শেখ এবং ইউনুছ শেখসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মোল্লা আব্দুর রব
বাগেরহাট

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers