শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যা করতে হবে : খুলনা সিটি মেয়র

গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যা করতে হবে : খুলনা সিটি মেয়র

আঃ রাজ্জাক শেখ,খুলনা প্রতিনিধিঃ

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।

খুলনা সিটি মেয়র বৃহস্পতিবার দুপুরের সার্কিট হাউজে খুলনা মহানগর এবং উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে একসাথে জুম অ্যাপের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘গ্রিন বেল্ট ফেইজ-২’ প্রকল্পের আওতায় খুলনা জেলায় এক লাখ ২০ হাজার বৃক্ষরোপণের অংশ হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সিটি মেয়র বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন। খুলনায় ১৯৭৪ সালে লাগানো অনেক গাছ এখনো বিদ্যমান আছে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করছে। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৫ শতাংশ বৃক্ষ থাকা জরুরি। তিনি আরও বলেন, আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণ কর্মসূচিতে সাড়া দিয়ে যার যার অবস্থান থেকে গাছ লাগাই এবং গাছের যত্ন নিই, তাহলে অল্প সময়ের মধ্যেই দেশে ২৫ শতাংশ বৃক্ষের লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাজুদ্দোহা, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলাম সোহাগ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ। এছাড়া জুম অ্যাপের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গণে অতিথিদের নিয়ে গাছের চারা রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers