সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
১ লিটার দুধের মূল্য ৮ হাজার ৫০ টাকা!

১ লিটার দুধের মূল্য ৮ হাজার ৫০ টাকা!

দুধ অত্যন্ত পুষ্টিকর ও সুষম খাদ্য। দুধে রয়েছে বিভিন্ন ধরনের গুণাগুণ যা প্রায় সকলেরই জানা। পুষ্টিবিদ ও চিকিৎসকরা প্রতিদিনই দুধ খেতে পরামর্শ দেন। গরু, মহিষ, ছাগল ও ভেড়ার দুধ খাওয়ার প্রচলন স্বাভাবিক হলেও গাধার দুধ খাওয়ার বিষয়টি অনেকেরই অজানা। ভারতের অনেক রাজ্যেই জনপ্রিয় হয়ে উঠছে গাধার দুধ। নবজাতকদের পুষ্টির জন্য এসব এলাকায় এ দুধের ব্যাপক চাহিদা রয়েছে। তাই গুজরাটের অনেক জায়গাতেই গড়ে উঠেছে গাধার খামার। যেখানে প্রতি লিটার গাধার দুধ বিক্রি হয় ৭ হাজার রুপিতে। বাংলাদেশি টাকায় যার মূল্য ৮ হাজার ৫০ টাকা।

দক্ষিণ ভারতে ওষুধ হিসেবে গাধার দুধের অনেক চাহিদা রয়েছে। ওষুধ ও প্রসাধনী তৈরির কাঁচামাল হিসেবে গাধার দুধের চাহিদা তৈরি হচ্ছে। এমনকি আমেরিকা, ইউরোপ ও এশিয়ার কিছু দেশেও এই দুধের চাহিদা বাড়ছে।

প্রাচীন মিশরের ইতিহাসে বলা আছে, সৌন্দর্যের রাণী ক্লিওপেট্রা তার রুপ-লাবণ্য ধরে রাখার জন্য গাধার দুধ দিয়ে গোসল করতেন। তবে, ভারতে গোসলের জন্য ব্যবহার না হলেও খাওয়ার জন্য অনেকেই সংকোচ ছাড়াই এতো দাম দিয়ে কিনছে গাধার দুধ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers