শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
এমএলএম ব্যবসার নামে ৫০ কোটি টাকা লুট এ’ওয়ানের

এমএলএম ব্যবসার নামে ৫০ কোটি টাকা লুট এ’ওয়ানের

রাজধানীর মতিঝিল এলাকায় অনুমোদনহীন ভুয়া মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান এ’ওয়ান বাজার লিমিটেডের কার্যালয়ে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি জেলা-উপজেলায় ডিলার ও সেলসম্যান নিয়োগের নামে প্রায় ৪০ হাজার গ্রাহকের কাছ অন্তত ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সাত জনকে আটক করা হয়েছে। যাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে মতিঝিলের আর কে মিশন রোডের ইত্তেফাক ভবনের পঞ্চম তলায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

আটকরা হলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল ইসলাম (৪২), পরিচালক (অর্থ) ফেরদৌস খান (৪৮), পরিচালক (প্রশাসন) রেজাউল করিম মিন্টু (৫৬), পরিচালক (মানবসম্পদ) আবুল কালাম আজাদ (৪০), পরিচালক আসাদুল্যাহ দেওয়ান (৪৬), পরিচালক আব্দুস ছাত্তার (৩৭) এবং জাহাঙ্গীর আলম (৫০)।

র্যাব জানায়, ওই ভবনে অফিস নিয়ে এ’ওয়ান হেলথ কেয়ার এবং এ’ওয়ান বাজার লিমিটেড নামে সম্পূর্ণ অনুমোদনবিহীন এবং ভুয়া মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি কার্যক্রম চালিয়ে আসছিলো। তারা ভুয়া কোম্পানির নামে জেলা-উপজেলায় ডিলার ও সেলসম্যান নিয়োগের নামে প্রায় ৪০ হাজার গ্রাহকের কাছ থেকে অন্তত ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, আটকরা দীর্ঘদিন ধরে এ’ওয়ান হেলথ কেয়ার এবং এ’ওয়ান বাজার লিমিটেড নামে ডেসটিনির মতো গ্রাহক সংগ্রহ করে এমএলএম ব্যবসা করে আসছে। কিন্তু তাদের এ ধরনের ব্যবসার কোনো অনুমোদন নেই। এমনকি তারা যে নামে  প্রতিষ্ঠান খুলেছে আদৌ তার কোনো অস্তিত্বও নেই। যা সম্পূর্ণ ভুয়া একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি পরিচালক নিয়োগ দেওয়ার নাম করে এবং লবঙ্গ টি নামক বিএসটিআই অনুমোদনবিহীন নিন্মমানের একটি পণ্য বাজারজাতকরণের নামে ডিলার ও সেলসম্যান নিয়োগের প্রায় অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers