শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৩৭ জন হাসপাতালে

নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৩৭ জন হাসপাতালে

বাংলাদেশের রাজধানী ঢাকার কাছের শিল্প শহর নারায়ণগঞ্জের একটি মসজিদে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে বহু মানুষ গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রাত সাড়ে আটটার দিকে মসজিদে প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় । এরপর মসজিদে আগুন ধরে যায়।

এশার নামাজ পড়ার জন্য মসজিদে রাতে শতাধিক মুসল্লি এসেছিলেন। নামাজ শেষে এদের অনেকে তখনো মসজিদেই ছিলেন। ঠিক তখনই বিস্ফোরণ হয়।

গুরুতর অগ্নিদগ্ধ ৩৭ জনকে জরুরী ভিত্তিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদের অনেকের অবস্থা বেশ সংকটজনক বলে বর্ণনা করা হচ্ছে। মসজিদের ইমাম এবং ৭ বছর বয়সী এক শিশুও এদের মধ্যে আছে।

নারায়ণগঞ্জের দমকল বাহিনীর উপ পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিবিসিকে জানিয়েছেন, মসজিদের ভেতরে গ্যাস জমে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা সন্দেহ করছেন।

তিনি জানান, মসজিদটির মেঝের নীচ দিয়ে গ্যাসের পাইপ গেছে। সেই পাইপে ফুটো হয়ে মসজিদের ভেতরে হয়তো অনেক গ্যাস জমে ছিল। এই অবস্থায় কেউ ভেতরে ইলেকট্রিক সুইচ অন করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটেছে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে গেছে। তারপর মসজিদের এয়ার কন্ডিশনারগুলোও বিস্ফোরিত হয়েছে।

তিনি বলেন, মসজিদের মেঝের নীচ দিয়ে কিভাবে গ্যাসের পাইপ গেল, সেটা একটা বড় প্রশ্ন। এগুলো তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, স্থানীয় অনেক মানুষ জানিয়েছেন, মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় তারা প্রায়শই গ্যাসের গন্ধ পেতেন।

দমকল কর্মীরা গিয়ে মসজিদের মেঝের নীচ দিয়ে যাওয়া গ্যাস লাইন থেকে গ্যাস বেরুতে দেখেন। তারা গ্যাস লাইনটি বন্ধ করে দেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের উপদেষ্টা ডাঃ সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেছেন, হাসপাতালে সবারই সংকটজনক অবস্থা। কেউ আশংকামুক্ত নয়। বেশিরভাগ রোগীর কমপক্ষে তিরিশ শতাংশ পুড়েছে। অনেকের তারও বেশি। বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers