শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
‘শ্রমবাজার সংকুচিত হওয়ার আশঙ্কা, মিশনগুলোকে সতর্ক থাকতে হবে’

‘শ্রমবাজার সংকুচিত হওয়ার আশঙ্কা, মিশনগুলোকে সতর্ক থাকতে হবে’

মহামারি করোনার প্রভাবে বিশ্বে বাংলাদেশের শ্রমবাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। এতে শ্রম বাজার সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রবাসে অবস্থানরত জনশক্তির শ্রমবাজার যেন সংকুচিত না হয়, সেজন্য বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে সতর্ক থাকতে বলেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে এ বিষয়ে মিশনগুলোকে কূটনৈতিক তৎপরতা জোরদার করার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস ও পংকজ নাথ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বিকল্প শ্রম বাজার কম্বোডিয়া, পোল্যান্ড, চীন, রুমানিয়া, ক্রোয়েশিয়া ও সিশেলসে কর্মী পাঠানোর উদ্যোগ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। এছাড়া করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা করোনা পরবর্তী সময়ে যেন ফের সেদেশে যেতে পারেন সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, প্রবাসে অবস্থানরত ও প্রবাস ফেরত কর্মীদের সহায়তায় বাংলাদেশ মিশনের শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে দুঃস্থ ও কর্মহীন হয়ে পড়া প্রবাসী কর্মীদের মধ্যে বিশেষ বরাদ্দের প্রায় ১১ কোটি টাকার ওষুধ ও ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া দেশে ফেরত আসা কর্মীদের রিইন্টিগ্রেশনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধমে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এদিকে বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers