সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
হিলি বন্দরে পিয়াজ ও কাঁচা মরিচের আমদানি বাড়লেও কমছে না দাম

হিলি বন্দরে পিয়াজ ও কাঁচা মরিচের আমদানি বাড়লেও কমছে না দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রতিদিনই লাগামহীনভাবে বাড়ছে ভারত থেকে আমদানিকৃত পিঁয়াজ ও কাঁচা মরিচের দাম। আমদানি বাড়লেও কমছে না দাম। আমদানিকারকরা বলছেন, ভারতে অতিরিক্ত গরম ও বিভিন্ন রাজ্যে বন্যার কারণে ভারতের আড়তগুলোতে পিয়াজ ও কাঁচামরিচের সরবরাহ কম। সে জন্য দেশের বাজারে চাহিদা মেটাতে আমদানি বাড়লেও স্বাভাবিক হচ্ছে না দাম। অপরদিকে, আমদানি কম ও ভারতে পণ্যগুলো দাম বেশি এমন অজুহাতে দাম বাড়ানোর অভিযোগ পাইকার ও আড়তদারদের।

দেখা যায়, গত এক সপ্তাহ আগে আমদানিকৃত যেসব কাঁচা মরিচ কেজিতে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এখন তা কেজিতে ৫০ টাকা বেড়ে বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা কেজি দরে। অন্যদিকে, যে পিয়াজগুলো ৪ দিন আগে বন্দরে বিক্রি হয়েছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে, সেই পিয়াজ কেজিতে ৭ থেকে ৮ টাকা বেড়ে বর্তমানে প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা দরে। আর দিনাজপুর শহরে খুচরা বিক্রি হচ্ছে কাঁচা মরিচ প্রতি কেজি ১৮০-২০০ টাকা এবং পিয়াজ ৩২-৩৭ টাকা।
দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পণ্যগুলো বেশি দামে ক্রয় করতে হচ্ছে। সে কারণে আমদানির পর দেশীয় বাজারে তার দাম বৃদ্ধি পাচ্ছে। আর এরই প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের আড়ত ও খুচরা বাজারে।

এদিকে দাম বাড়ায় বিপাকে পড়ছে কাঁচা মরিচ ও পিয়াজ কিনতে আসা পাইকার ও সাধারণ ক্রেতারা।

হিলি কাস্টমসের তথ্য মতে, গত ৭ কর্মদিবসে ভারতীয় ১৮৭ ট্রাকে ১ হাজার ৩৭৬ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ২ কোটি ২৩ হাজার ৭শ টাকা। একই সময়ে ভারতীয় ১৭৮ ট্রাকে ৪ হাজার ৯২৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকাল সোমবার একদিনে ৪৯ ট্রাকে ১ হাজার ৩১১ মেট্রিক পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে, যা থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ৬৫ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers