শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রাতে চলাচলের নিষেধাজ্ঞা থাকছে না

রাতে চলাচলের নিষেধাজ্ঞা থাকছে না

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলের ক্ষেত্রে চার দফা নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ সচিব। নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১০টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা আর থাকছে না।

সোমবার (৩১ আগস্ট) করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক কার্যাবলি/চলাচলের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে চারটি নির্দেশনা বাস্তবায়নের জন্য চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আগের নির্দেশনায় বলা হয়েছিল, রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না।

এর আগে রাত ৮টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। পরে তা কিছুটা শিথিল করা হয়।

নতুন নির্দেশনায় রাতে বাইরে বের হওয়ার বিষয়ে কোনো কিছু বলা হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, জনসাধারণের সার্বিক কার্যাবলি/চলাচলের ক্ষেত্রে স্ব স্ব মন্ত্রণালয় বিভাগ কর্তৃপক্ষ তাদের আওতাধীন বিষয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে যা পদক্ষেপ নেয়া প্রয়োজন মনে করবে তারা সেটা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। গণপরিবহনের বিষয়ে নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers