সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাট উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।

ফকিরহাট উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।

আলমগীর হোসেন : বাগেরহাটের ফকিরহাটে উপজেলা অডিটোরিয়ামে ২৭শে আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় ফকিরহাট উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান। ফকিরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহুরা খানম। উল্লেখ্য ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এবং ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান করোনাকে জয় করে আবার কর্মব্যস্ততা ফিরেছেন। এছাড়া সভায় ফকিরহাট উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ- ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মা,শিশু স্বাস্থ্য ডাঃ শাহরিয়ার শামীম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাছরুল মিল্লাত,ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, ফকিরহাট মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) নাজমুল হাসান, ফকিরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুন্মিতা ইয়াসমিন। ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নের সকল চেয়ারম্যানবৃন্দ-ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু,বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ,লখপুর ইউপি চেয়ারম্যান এস এম আবুল হোসেন,মানসা-বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান ফকির রেজাউল করিম,মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার,শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ শহীদুল ইসলাম,পিলজংগ ইউপি চেয়ারম্যান খাঁন শামীম জামান পলাশ,নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজী মুহাম্মদ মুহাসিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers