শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মোংলা বন্দর আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান পোস্তদানা জব্দ

মোংলা বন্দর আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান পোস্তদানা জব্দ

বাগেরহাট অফিস : মোংলা সমুদ্র বন্দর আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান পোস্তদানা আটক করেছে মোংলা কাস্টমস হাউস। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের দুই নং ইয়ার্ড অভিযান চালিয়ে ৪ কন্টেইনার পোস্তদানা জব্দ করা হয়। এসময় মোংলা কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার সামছুল আরফিন, মোংলা বন্দরের চীপ সিকিউরিটি অফিসার বিএম নুর মোহাম্মাদ বিএন, বাগেরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি লিয়াকত হাসান লিটন, শিপিং এজেন্ট এর প্রতিনিধি মেহেদীসহ অনেকেই উপস্তিত ছিলন। ৯ আগস্ট সিংঙ্গাপুর থেকে আসা একটি সানজারজিও নামক একটি বার্নিজিক জাহাজ এ কন্টেইনারগুলো আসে। ঢাকা শোয়ারী ঘাটস্থ মেসার্স তাজ ট্রেডার্স ও ইসলামপুর মেসার্স আয়েশা ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠান টনিসেবল ও ফাম স্প্র ঘোষনা দিয়ে প্রতারণার মাধ্যমে আমদানি নিষিদ্ধ এই পোস্তদানা বন্দর আনেন। মোংলা কাস্টমস হাউজের সহকারী কমিশনার আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে ৪টি কন্টেইনার পোস্তদানা রয়েছে। আমরা কাস্টমস হাউজের উর্দ্ধোতন কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি ও শিপিং এজটর প্রতিনিধির সামন এই কন্টেইনার খোলা হয়। কন্টেইনার খুলে দেখা যায় আমদানি নিষিদ্ধ পোস্তদানা রয়েছে।আমরা কন্টেইনারগুলোকে সিলগালা করেছি। প্রতিটি কন্টেইনারে আনুমানিক ১৮ টন করে মোট ৭২ টন পোস্তদানা রয়েছে এখানে। পোস্তদানার সঠিক পরিমান ও দাম নির্ধারণ করে আগামী সপ্তাহের শুরুতেই আমদানি কারকদের বিরুদ্ধে শুল্ক আইন ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers