সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রথম মাসের আগেই হোল্ডিং ট্যাক্স প্রতি বছরের ন্যায় আবারও শতভাগ আদায়

ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রথম মাসের আগেই হোল্ডিং ট্যাক্স প্রতি বছরের ন্যায় আবারও শতভাগ আদায়

আলমগীর হোসেন : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রথম মাসের আগেই ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স প্রতি বছরের ন্যায় আবারও শতভাগ আদায়। উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য শেখ আব্দুর রাজ্জাক হোল্ডিং ট্যাক্স আদায়ে শতভাগ অর্জন সহ তৃতীয় বারের মত শ্রেষ্ট হয়ে পূর্বের ধারাবাহিকতা বজায় রেখেছেন। এই নিয়ে তিনি পরপর তৃতীয় বারের মত হোল্ডিং ট্যাক্স আদায় করে একটি নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা গেছে উক্ত বেতাগা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য শেখ আব্দুর রাজ্জাক বছর শুরু হতে না হতেই তার ওয়ার্ডের সকল জনগনের ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স আদায় করার কাজ হাতে নেন। সে মোতাবেক বছর শুরু হতে না হতেই ২০২০-২১অর্থ বছরের সকল জনগনের ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স শতভাগ আদায় করেন।তিনি জুলাই মাসের মধ্যেই আদায় সম্পূর্ণ করেছেন যা সারা দেশের মধ্যে একটি নজির বিহীন।

এরপূর্বেও তিনি ২০১৮-১৯ ও ২০১৯-২০অর্থ বছরেও শতভাগ হোল্ডিং ট্যাক্স আদায় করে দৃষ্টান্ত স্থাপন করেন। তার ওয়ার্ডের মোট ধার্যকৃত টাকা ৬৩৪.৭০/-। এখানে মোট পরিবারের সংখ্যা ৪৪৬টি, শিক্ষার হার ৭০%, মোট লোক সংখ্যা ১৭৪০জন। এর মধ্যে পুরুষ ৭০৪ ও মহিলা ৮৩৬জন।ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেছেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্যবৃন্দ ও বেতাগা বাসির সকলের প্রচেষ্টায় বেতাগা ইউনিয়ন পরিষদ প্রতি বছর শত ভাগ হোল্ডিং ট্যাক্স আদায় ও পরিশোধ করে থাকে।এবছর ও তেমনি সকলের প্রচেষ্টায় প্রথমে ৮নং ওয়ার্ড আদায় সম্পূর্ণ করেছে। তাতে করে বেতাগা ইউনিয়ন তথা উপজেলার সুনাম অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।এভাবে সব ওয়ার্ড এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স আদায় করতে উৎসাহ হবে। বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ সবার আগে হোল্ডিং ট্যাক্স আদায় করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।তিনি আরো বলেন খুব তাড়াতাড়ি বেতাগা ইউপি সকল ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স আদায় সম্পূর্ণ হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers