সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে পুলিশের বিশেষ প্রচার অভিযান

বাগেরহাটে পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে পুলিশের বিশেষ প্রচার অভিযান

চুলকাঠি ডেস্ক : চলমান করোনা মহামারী পরিস্থিতি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে কোরবানির পশুর হাট ও হাটে বর্জ্যব্যাবস্থাপনাসহ সর্বত্র স্বাস্থ্য বিধি অনুসরণ করা এবং আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের দুই দিনব্যাপী বিশেষ সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে। বুধবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এই বিশেষ প্রচারাভিযানের উদ্বোধন করেন।প্রচার অভিযানের উদ্বোধনীতে অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা যুব মহিলা লীগ আহ্বায়ক অ্যাড. লুনা সিদ্দিকী, বাগেরহাট ফাউ-েশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শেখ আজমল হোসেন প্রমূখসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।প্রচারে বাগেরহাট জেলা পুলিশের একটি সুসজ্জিত পিক আপ বহর মোটর সাইকেল শোভাযাত্রাসহ বাগেরহাট শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা ও পশুর হাট এলাকা প্রদক্ষিণ করে সচেতনতামূলক মাইকিং করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers