সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
করোনায় দক্ষিণ এশিয়ার ৩৯ লাখ শিশু অপুষ্টিতে ভুগতে পারে

করোনায় দক্ষিণ এশিয়ার ৩৯ লাখ শিশু অপুষ্টিতে ভুগতে পারে

চুলকাঠি ডেস্ক :  করোনাভাইরাস সংক্রমণের কারণে দক্ষিণ এশিয়ায় ৩৯ লাখ শিশু অপুষ্টিতে ভুগতে পারে। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। সম্প্রতি মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক সমীক্ষার ভিত্তিতে ইউনিসেফ এই পরিসংখ্যান দিয়েছে। ল্যানসেটের প্রকাশিত প্রতিবেদন নিয়ে ইউনিসেফ বলছে, বিশ্বজুড়ে করোনায় আর্থসামাজিক প্রভাবে ৬৭ লাখ শিশু তীব্র রুগ্ণতার শিকার হবে। যার অর্ধেক শিশুই হবে দক্ষিণ এশিয়ার। চরম অপুষ্টির কারণে তীব্র রুগ্ণতা দেখা দেবে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। ফলে শিশুদের সঠিক বৃদ্ধি এবং বিকাশ ঘটে না। এমনকি মৃত্যুর ঝুঁকি বাড়বে। করোনার আগে ২০১৯ সালে ৪ কোটি ৭০ লাখ শিশু তীব্র রুগ্ণতায় ভুগছে। তখন বাংলাদেশে ১৭ লাখ শিশু এর শিকার হয়েছিল বলে জানায় ইউনিসেফ। এই মহামারির সময়ে দ্রুত পদক্ষেপ না নিলে এর সংখ্যা বেড়ে প্রায় ৫ কোটি ৭০ লাখে পৌঁছাতে পারে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers