সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সম্পূর্ণ ব্যাপারটা বোঝার পরে আপনাদের অফিসিয়ালি ডাকব: স্বাস্থ্য ডিজি

সম্পূর্ণ ব্যাপারটা বোঝার পরে আপনাদের অফিসিয়ালি ডাকব: স্বাস্থ্য ডিজি

চুলকাঠি ডেস্ক : করোনার এ দুর্যোগকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পাওয়া অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ‘আমরা অবশ্যই ভাল করার চেষ্টা করব।’ রোববার (২৬ জুলাই) দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর খুরশীদ আলম এ কথা বলেন। মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর আজ দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি। ২টার দিকে তিনি মন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের কক্ষে যান। সেখান থেকে আড়াইটার দিকে বেরিয়ে আবার মন্ত্রীর কক্ষে আসেন তিনি। পরে ৩টার দিকে মন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাপরিচালক। ‘কঠিন সময়ে স্বাস্থ্য অধিদফতরের দায়িত্ব নিলেন’ বিষয়টি উল্লেখ করে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে জবাবে খুরশীদ আলম বলেন, ‘আমি আজকে জয়েন করেছি, সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। মন্ত্রী মহোদয় ও দুই সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাকে কিছু দিক-নির্দেশনা ওনারা দিয়েছেন। আরও দেবেন। আমরা আসলে মিটিংটা শেষ করতে পারিনি। যেহেতু মন্ত্রী মহোদয়ের তাড়া আছে, উনি যাবেন। আমরা বেরিয়ে এসেছি। ’তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ ব্যাপারটা বোঝার পরে আপনাদের অফিসিয়ালি ডাকব, আপনারা যা খুশি আমাকে জিজ্ঞাসা করার করবেন। এই মুহূর্তে আমি আসলে এর বেশি কিছু বলতে পারব না।’‘এই খাত নিয়ে যে প্রশ্ন আছে, সেই বিষয়ে আপনারা প্রতিশ্রুতি কী’- জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ, কারণ মিডিয়া আমাদের সাহায্য করলেই আমরা এগিয়ে যেতে পারব। আপনারা আমাদের ভালো কাজগুলোর মূল্যায়ন করেন, আর খারাপ কাজ হলে সেটার সমালোচনা করবেন এই তো কথা।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers