সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
বাগেরহাট জেলা প্রতিনিধি
জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ বাগেরহাট জেলার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজ-রাষ্ট্র ও পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা ও বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে হলে প্রতিটি অঙ্গনে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। এবং ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইমাম-খতিব ও ওলামায়ে কেরামদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওলামায়ে কেরামগণ মসজিদের মিম্বার ও মাহফিলের ময়দান থেকে কোরআন-সুন্নাহর আলোকে উম্মাহকে ন্যায়পরায়ণতা ও সততা এবং পারস্পরিক অধিকার আদায়ের শিক্ষা দেওয়ার পাশাপাশি নববী আদর্শ বাস্তবায়নে ভুমিকা রাখতে পারেন। বক্তারা আরও বলেন, খতীব সাহেবগণ তাদের সোশ্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সাপ্তাহিক জুমা’র বয়ানে ইসলামি সমাজ ব্যবস্থার উপকারিতা ও সীরাতে রাসুল (সাঃ) এর বাস্তব নমুনাগুলো মুসল্লীদের মাঝে আলোচনা করলে এর বহুমাত্রিক উপকারিতা ও সুফল পাওয়া যাবে। আজ ০২ আগষ্ট রবিবার বিকালে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ বাগেরহাট জেলার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানী, প্রধান আলোচক হিসেবে সংগঠনের সার্বিক বিষয়ে আলোচনা করেন, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী। বাগেরহাট জেলা মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও নবগঠিত জেলা কমিটির আহবায়ক প্রিন্সিপাল মাওলানা মো:মানফুজুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা আব্দুল গাফফার, নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মুফতি জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুফতি ফেরদাউস আলম, মুফতি আবিদুর রহমান যুগ্ম সদস্য সচিব মুফতি আবুল হাসান অর্থ সচিব মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাবিুল্লাহ,মাওলানা মুরাদুল ইসলাম মাওলানা ইমরান বিন লুৎফর, মুহতামীম মাওলানা আঃ হাই মুফতি তরিকুল ইসলাম প্রমূখ।
Leave a Reply