শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জাকারিয়া শাওন, নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং উপকূলীয় অঞ্চলকে সবুজ ও সুরক্ষিত রাখতে “মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬” শুরু করেছে সামাজিক ও পরিবেশবাদী সংগঠন “সুন্দরবন যুব সংঘ”। সম্প্রতি উপকূলীয় এলাকা দাকোপ এর পশ্চিম ঢাংমারী তে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির উদ্বোধনী দিনে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করা হয় এবং ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানানো হয়।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো সমস্যার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। “সুন্দরবন যুব সংঘ”-এর সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার বলেন, “একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ার প্রতীক। উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।”

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা এমন উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুয়েল রানা, সাকিবুল ইসলাম, মাসুম বিল্লাহ, সাগর, সঞ্জয়, ইলিয়াস’সহ সংগঠন এর সদস্য বৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers