সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চুলকাটি বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানকে নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুর একটায় প্রস্তুতি কার্যক্রম শেয় করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ঈদ নামাজের আয়োজনে কার্যকর সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। গতবছরের মত এবারও মুসল্লিদের সন্তুষ্ট জন্য পুরো ময়দান জুড়ে সামিয়ানা ব্যাবস্থা করা হয়েছে। চুলকাটি বাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দিন প্রথম জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে।
চুলকাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ফেরদাউস আলম পবিত্র ঈদ-উল- ফিতর নামাজের ইমামতি করবেন। চুলকাটি বাজার কেন্দ্রীয় ঈদগাহ নামাজের প্রস্তুতি বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন পবিত্র ঈদ-উল- ফিতর নামাজের জন্য ময়দানের কাজ ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ঈদের নামাজ সকাল ৮ টার সময় অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কালাম আজাদ এর স্মৃতি স্মারণে তার একমাত্র পুত্র অস্ট্রেলিয়া প্রবাসী বিপ্লব আজাদ এর সৌজন্যে ঈদগাহ ময়দানের ১ হাজারেও অধিক মুসাল্লিদের সুবিধার্থে প্রস্তুতি হিসেবে ময়দানকে সামিয়ানা ও কার্পেট স্থাপন, বৈদ্যুতিক পাখা এবং সাউন্ড সিস্টেম ব্যাবস্থা করেছেন।
Leave a Reply