শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
প্রেসক্লাব রামপাল এর আহবায়ক কমিটি গঠন আহবায়ক মোতাহার, সদস্য সচিব মেহেদী

প্রেসক্লাব রামপাল এর আহবায়ক কমিটি গঠন আহবায়ক মোতাহার, সদস্য সচিব মেহেদী

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
প্রেসক্লাব রামপাল এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জরুরী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক এ আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকলের সর্বসম্মতিতে ক্লাবের কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন কারা হয়। নব গঠিত আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতভাবে ক্লাবের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক কে আহবায়ক ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান কে সদস্য সচিব করে এবং ক্লাবের সহসভাপতি এ, এইচ নান্টুকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অপর ২ সদস্য হলেন ক্লাবের সদস্য মো. রেজাউল ইসলাম ও কবির আকবর পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা সুলতানা, নির্বাহী সদস্য মুর্শিদা পারভিন, সাধারণ সদস্য হারুন শেখ, তুহিন মোল্লা, আব্দুল্লাহ শেখ ও পবিত্র মন্ডল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers