সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রাখালগাছিতে বিএনপি’র যুবদলের মতবিনমিয় সভা

রাখালগাছিতে বিএনপি’র যুবদলের মতবিনমিয় সভা

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার ৯নং রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র ৩ নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে রাখালগাছি ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেন। বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টার সময় দলীয় আঞ্চলিক কার্যলয়ে শতাধিক নেতাকর্মী, সমর্থকদের সাথে তিনি এই কর্মসূচি পালন করেছেন। জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর মাহমুদ রাজন এর সভাপতিত্বে ও সালাম বিশ্বাষ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর থানার যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপি’র যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইক, জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষযক সম্পাদক মোঃ মাসুম ফকির, সদর থানার সদ্য সাবেক সদস্য সচিব ছাত্রনেতা হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সদর থানার ওলামা দলের সভাপতি মাহমুদুর হক, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, সেলিম শেখ, শুকুর আলী, আনছার উদ্দিন প্রমূখ। মতবিনিময় সভায় যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আবুল হাসান বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা। এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পুনর্গঠনের একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা তার হাতকে শক্তিশালী করতে সবাইতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবার জানান। এসময় ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers