সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
হরতাল-অবরোধে অচল বাগেরহাট, সড়কে ক্রিকেট খেলার ধুম

হরতাল-অবরোধে অচল বাগেরহাট, সড়কে ক্রিকেট খেলার ধুম

চুলকাটি প্রতিনিধি :

হরতাল-অবরোধে যখন অচল বাগেরহাটের সড়কপথ, ঠিক তখনই রাস্তায় ব্যারিকেড দিয়ে কার্পেট বিছিয়ে  চুলকাটিতে খুলনা মোংলা মহাসড়কের উপর ক্রিকেট খেলায় মেতে উঠেছেন তরুণরা। রাস্তায় গাছ ফেলে অবরোধের মাঝেই তারা ব্যাট-বলে খুঁজে নিয়েছেন ভিন্ন উচ্ছ্বাস। একমাত্র রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ যানবাহন ছিল হরতালের আওতামুক্ত।

বাগেরহাটের চুলকাটি এলাকায় ৪৮ ঘন্টা ডাকা বুধবার ও বৃহস্পতিবার   সকাল থেকে হরতাল ও অবরোধ চলাকালে স্থানীয়  তরুণ ও যুবকদের সড়ক আটকিয়ে ক্রিকেট খেলতে দেখা যায়। তাদের খেলতে থাকা সড়কের পেছনেই গাছের ব্যারিকেড। রাজনৈতিক কর্মসূচির কঠিন বাস্তবতার মাঝেই তারা সড়ককে বানিয়ে ফেলেন অস্থায়ী খেলার মাঠ।স্থানীয় যুবক নাহিদ শেখ বলেন, ‘আমরা চাই না সারা দিন অচল হয়ে বসে থাকতে। তাই খেলতে নেমেছি। অন্তত সময়টুকু আনন্দে কাটছে।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers