সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদরের পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিদ্যালয়ের অডিটোরিয়ামে অত্র বিদ্যালয়ের সভাপতি শেখ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, বিশেষ অতিথি ছিলেন রাখালগাছি ইউনিয়ন জামায়াত ইসলামী সভাপতি মো: আরিফ বিল্লাহ, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, শেখ সেলিম উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ আঃ হাকিম, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বিশ্বাস, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাওলাদার মনিরুজ্জামান, শেখ নাজমুল ইসলাম প্রমুখ। সভায় শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানে অগ্রগতি, শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। সন্তানদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম।” সভায় বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অপরিহার্য। অভিভাবকদের আহ্বান জানানো হয়, যেন তারা সন্তানদের পড়াশোনায় ঘাটতি না রাখেন এবং বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন। মতবিনিময় সভায় সকলে একসঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers