সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে মিথ্যা সংবাদ পরিবেশন করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে মিথ্যা সংবাদ পরিবেশন করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভ’ক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সদর উপজেলার মশিদপুর গ্রামের দ্বীন মোহম্মদ শেখের ছেলে শেখ হাফিজুর রহমান এই সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে হাফিজুর রহমান বলেন, গত শুক্রবার দিবাগত রাতে জেলা সদরের মসিদপুর এলাকার মৃত আঃ গফুর মুন্সীর ছেলে হুসাইন কবির ছোটর ব্যবসা প্রতিষ্ঠানে ও বসত বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা দেখিয়ে হামলাকারী হিসাবে আমাদের পরিবারের কয়েকজনের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে। এ সংবাদে স্থানীয় বাসিন্দাদের, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, হুসাইন কবির ছোট এবং সদর মডেল থানার ওসি সাহেবের বক্তব্য থাকলেও আমাদের বক্তব্য নেওয়া হয়নাই। অভিযুক্ত হিসাবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সকলেই বাড়ীতে থাকে ফোনে পাওয়া যায়নি বলে বলা হয়েছে আমি বা আমার পরিবারের সদস্যরা কোন ফোন পাইনি। যাদের বক্তব্য প্রচার করা হয়েছে তারা ঘটনা স্থলের আশপাশের বাসিন্দা নয় একজন তার মামি, একজন তার বোন আর বাকি ০২ জন মনির ও ফরিদ রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে অন্য এলাকা থেকে ডেকে আনা হয়েছে। লিখিত অভিযোগে তিনি আরো বলেন, নিউজে আমাদের মাদকসেবী হিসাবে উল্লেখ করা হয়েছে। এত জঘন্য মিথ্যা প্রচারে আমরা অবাক ও বিস্মিত হয়েছি। প্রকৃত পক্ষে সংবাদে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের কেউ মাদকতো দুরে থাক বিড়ি-সিগারেট ও পান করে না। হুসাইন কবির ছোটর মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজী তার পেশা। আমার গরুর খামার রয়েছে তার বাড়ীর সামনে। বিভিন্ন সময় আমার কাছে হুসাইন কবির ছোট চাঁদা দাবী করেছে। না হলে গরুর খামারে আগুন লাগিয়ে দিবে বলে হুমকি দেয়। তারা আমার পরিবার ও ফার্মের ক্ষতি সাধন করতে পারে। শনিবার দুপুরে হুসাইন কবির ছোট ও তার ভাই হুমাউন কবির নিজেদের ঘর ভেঙ্গে সাংবাদিক ডেকে আমাদের বিরুদ্ধে মিথ্য তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে। আমি ইউনিয়নের যুবদলের সভাপতি পদপ্রার্থী হওয়ায় ও গত ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে এই প্রতিহিংসার শিকার হতে পারি বলে আমি মনে করি। প্রতি পক্ষরাআমাদের আরো হুমকি দেয় যে, তারা নাকি নিজেদের গায়ে এসিড ঢেলে আমাদের নামে মামলা করিবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম শাহআলম, ফারুখ শেখ, বেবী বেগম, আফরোজা বেগম. কিমিয়া ইয়াসমিন ইভা, খন্দকার মশিউপ রহমান দুলু, খন্দকার দিপু, মাহবুব খন্দকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers