সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
পিতার হত্যার বিচারের দাবীতে বাগেরহাটে মেয়ের সংবাদ সম্মেলন

পিতার হত্যার বিচারের দাবীতে বাগেরহাটে মেয়ের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধিঃ
পিতার হত্যার বিচারের দাবি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপ প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছে নিহত মোঃ ইব্রাহিম শেখ এর মেয়ে মিথুন আফরোজ ইমা। মঙ্গলবার(৪ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মিথুন আফরোজ ইমা লিখিত অভিযোগে বলেন, গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার আমার পিতাঃ মোঃ ইব্রাহিম শেখ বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ ব্রীজের নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে তিনি বাগেরহাট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। আমার দাবি প্রশাসন যত দ্রুত সম্ভব বাবার মৃত্যুর প্রকৃত রহস্য উৎঘাটন করে দোশিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।
তিনি লিখিত অভিযোগে আরো বলেন একটি কুচক্রীমহল মুনিগঞ্জ ব্রীজের নিচ থেকে ১৮ লক্ষ টাকা লুটসহ আওয়ামীলীগ নেতার মৃত দেহ উদ্ধার শিরো নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। আমার বাবাকে আওয়ামীলীগ নেতা পরিচয় দেওয়া হলেও আমার বাবার জীবদ্দশায় কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না। আমার বাবার এ মৃত্যুতে আমাদের পরিবার সহ আত্মীয় স্বজন সকলেই গভীর ভাবে শোকাহত এরই মধ্যে এই সব ভিত্তিহীন তথ্য প্রচার হওয়ায় আমার মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। যা আমাদের পরিবারের জন্য খুবই বিব্রতকর। আমার বাবার মৃত্যুতে কোন গোপন রহস্য রয়েছে বলে আমাদের বিশ্বাসকরি। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত আমার পিতার মৃত্যুর প্রকৃত রহস্য উৎঘাটন করে দোশিদের দ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers