সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর থানাধীন রাখালগাছি ইউনিয়নের অন্তর্গত মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে টেলিকম দোকান ব্যবসায়ীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। টেলিকম ব্যবসায়ী সুমন দাস (৩৩) এর কাছে চাঁদাবাজ ছালাম বিশ্বাস ২ মাস আগে তার দোকানে এসে ২লক্ষ চাঁদার দাবি করে। শুক্রবার (১৬মে) সকাল ৭ টার সময় দোকানে এসে চাঁদা দাবি করে টাকা না দিলে একপর্যায় ক্ষীপ্ত হয়ে তাকে মারপিট করে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ভুক্তভোগীকে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গত (১৪ মে) ঘটনার দিন ২ লক্ষ টাকা চাঁদা না দিলে টেলিকমের দোকানটি বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করে। চাঁদার টাকা না দিলে দোকানের জায়গা ছেড়ে দিতে বলে এবং অশ্রীল ভাষায় গালি গালাজ করে। টেলিকম ব্যবসায়ী সুমন দাস বাদী হয়ে রসুল গ্রামের মৃত মোজাম বিশ্বাসের পুত্র মোঃ আঃ ছালাম বিশ্বাস(৪৫) এর নামে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে ভুক্তভোগী সুমন দাস এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন বর্তমানে আমি ও আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। এব্যাপারে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান এর কাছে জানতে চাওয়া হলে বিষয়টি তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করবো বলে জানান।
Leave a Reply