সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রাখালগাছি সাবেক ইউপি চেয়ারম্যান আর নেই, পরিবারে চলছে শোকের মাতম

রাখালগাছি সাবেক ইউপি চেয়ারম্যান আর নেই, পরিবারে চলছে শোকের মাতম

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম ফারাজী আর নেই। শুক্রবার (১৬ মে) দুপুরের দিকে যশোর জেলার এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সবশেষ শুক্রবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে যশোর একটি হাসপাতালে নেওয়া হয় সকাল আনুমানিক সকাল নয় টার সময় জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ফারাজী দীর্ঘকাল ধরে রাখালগাছি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত মেম্বার ও চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার (১৬ মে) দুপুর ৪ টার সময় সৈয়দপুর গ্রামের তার নিজ বাড়ির সামনে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুর খবর শুনে সকল প্রকার প্রতিহিংসা,বিবেদ ভুলে বিভিন্ন উপজেলা থেকে সকল রাজনৈতিক ব্যানারের নেতাকর্মীরা মরহুমের জানাযায় অংশগ্রহন করেন। দাফন কাপন শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেছেন। উল্লেখ্য গত ১২ জুন ২০২২ সালে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে চিকিৎসাধীন অবস্থায় শেখ আবু শামীম আছনু মৃত্যুবরণ করেন। পরবর্তীতে রবিউল ইসলাম ফারাজী চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers