সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ইং, রাখালগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১ টা ৫০ মিনিটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে । ভোট গ্রহন চলবে দুপুর ২ টা ৫০ মিনিট পর্যন্ত। সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে ভোটার উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। লাইনে দাঁড়িয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রশাসনকে টহল দিয়ে দেখা যায়। ৯ ওয়ার্ডের ভোটাদের ভোট গ্রহনের জন্য ৩ টি বুথ কক্ষে প্রত্যেক প্রার্থীর এজেন্টরা ভেটারদের ভোট দিতে কাজ করছে। এবারের রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে মোট ৪৫৯ জন ভোটার ভোট প্রদান করতে পারবেন। ভোট গ্রহন শেষে দুুপুর আড়াই টার সময় নির্বাচনী ফলাফল প্রকাশ করবেন।
Leave a Reply