সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটিতে সড়ক দুর্ঘটনায় আহত ৪

চুলকাটিতে সড়ক দুর্ঘটনায় আহত ৪

চুলকাটি প্রতিনিধি: খুলনা মোংলা মহাসড়কে যাত্রী বোঝাই অটোভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার (৯ মার্চ) বেলা ১১ দিকে চুলকাটি নামক স্থানে এক্সিম ব্যাংক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা চুলকাটি স্থানীয় বাসিন্দা বলে জানাযায় এদের মধ্যে ১ একজনের পরিচয় পাওয়া গেছে, রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আতাউর রহমানের পুত্র ভ্যানচালক নাদিরুল ইসলাম (৩০) ও অপর ৩ জনের নাম পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী প্রাইভেটকার খুলনা থেকে মোংলা যাওয়ার পথে যাত্রীবাহী অটোভ্যানের পিছনে সাজোরে ধাক্কা দিলে মারাত্মক দুর্ঘটনা শিকার হয় ভ্যানটি দুমড়ে মুছড়ে যায়। এতে ভ্যানে ৩ জন যাত্রী গুরুতর আহত হয়। ভ্যানচালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে পরে খুমেক হাসপাতালে ভর্তি করে। স্থানীয় ও সাংবাদিকদের সহযোগিতায় ভাড়ায় চালিত প্রাইভেট ও চালককে আটক করেন। স্থানীয় লোকজন  ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষনিক আটক প্রাইভেটকার চালককে ১০ হাজার টাকা জরিমানা করে চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আহত রোগীদের যাবতীয় চিকিৎসার জন্য প্রাইভেট চালক বহন করার আশ্বাস প্রদান করেন। সন্ধ্যায় রোগীর খোজ খবর নিতে প্রাইভেটকার চালক হাসপাতালে ছুটে যান। এরিপোর্ট লিখা পর্যন্ত আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers