সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
চুলকাটি প্রতিনিধি: খুলনা মোংলা মহাসড়কে যাত্রী বোঝাই অটোভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার (৯ মার্চ) বেলা ১১ দিকে চুলকাটি নামক স্থানে এক্সিম ব্যাংক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা চুলকাটি স্থানীয় বাসিন্দা বলে জানাযায় এদের মধ্যে ১ একজনের পরিচয় পাওয়া গেছে, রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আতাউর রহমানের পুত্র ভ্যানচালক নাদিরুল ইসলাম (৩০) ও অপর ৩ জনের নাম পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী প্রাইভেটকার খুলনা থেকে মোংলা যাওয়ার পথে যাত্রীবাহী অটোভ্যানের পিছনে সাজোরে ধাক্কা দিলে মারাত্মক দুর্ঘটনা শিকার হয় ভ্যানটি দুমড়ে মুছড়ে যায়। এতে ভ্যানে ৩ জন যাত্রী গুরুতর আহত হয়। ভ্যানচালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে পরে খুমেক হাসপাতালে ভর্তি করে। স্থানীয় ও সাংবাদিকদের সহযোগিতায় ভাড়ায় চালিত প্রাইভেট ও চালককে আটক করেন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষনিক আটক প্রাইভেটকার চালককে ১০ হাজার টাকা জরিমানা করে চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আহত রোগীদের যাবতীয় চিকিৎসার জন্য প্রাইভেট চালক বহন করার আশ্বাস প্রদান করেন। সন্ধ্যায় রোগীর খোজ খবর নিতে প্রাইভেটকার চালক হাসপাতালে ছুটে যান। এরিপোর্ট লিখা পর্যন্ত আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply