শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ভূমিদস্যু ও দুর্নীতিবাজ শেখ তকদীর হোসেন বাবুরবিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ

বাগেরহাটে ভূমিদস্যু ও দুর্নীতিবাজ শেখ তকদীর হোসেন বাবুরবিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ভূমিদস্যুর অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন শেখ ফয়সাল উর রহমান স্বপন নামে এক ভুক্তভোগী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ তকদীর হোসেন বাবুর নামে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী ফয়সাল উর রহমান স্বপন অভিযোগ করে বলেন, আমি বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড়ে অবস্থিত ডা. সৈয়দ সাখাওয়াত হোসেন ওয়াকফ এস্টেটের যুগ্ম মোতওয়াল্লী হিসেবে কাজ করছি। এমতাবস্থায় এস্টেটের দ্বিতীয় মোতওয়াল্লী মিজানুর রহমান দীর্ঘদিন অসুস্থ থেকে মারা যান। মারা যাওয়ার আগে গত ২০২৩ সালের ১৫ফেব্রæয়ারি তিনি আমাকে এস্টেটের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব দেন। কিন্তু আমি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর গত ২০২৪ সালের ৫আগষ্ট থেকে কোনভাবেই এস্টেটের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছি না। দুর্নীতির দায়ে অপসারিত অত্র এস্টেটের প্রয়াত অপর এক মোতওয়াল্লী খন্দকার আছাদুর রহমান এবং এস্টেটের অপর বৃত্তিভোগী ওয়ারিশ ভূমিদস্যু হিসেবে খ্যাত ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর তকদীর হোসেন বাবু বাগেরহাটের সাবেক এমপি শেখ তন্ময় ও খুলনা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলামের প্রত্যক্ষ হস্তক্ষেপে আমাকে এস্টেটের কাজ করতে পদে পদে বাধা দেওয়ার পাশাপাশি ভয়ভিতি প্রদর্শন ও জীবননাশের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শেখ তকদীর হোসেন বাবু অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমাকে এস্টেট পরিচালনায় নানাভাবে বাধা দিচ্ছে। এমনকি আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলহাজতে পাঠানোর পাশাপাশি আর্থিক ক্ষতি ও শারীরিকভাবে হয়রানি করছেন। এমতাবস্থায় তকদীর হোসেন বাবুর বিরুদ্ধে দ্রæত তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমি সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers