সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
হাকিমপুর মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত

হাকিমপুর মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে আলজামিতুল ইসলামিয়া হাকিমপুর মাদ্রাসার মুহাতামমি আব্দুর মাবুদ মাওলানার এর সভাপতিত্বে মাদ্রাসার উদ্দ্যোগে গতকাল শনিবার (৭ ডিসেম্বর ) বেলা ২ টার সময় মাদ্রাসা ময়দানে আজীবন সদস্য সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এলাকার স্বনামধন্য দ্বীনি এলেম শিক্ষা করার অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের লক্ষ্যে প্রতি বছর এই আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। বাগেরহাটের উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দাতা সদস্যগণ দুপুরের আগে থেকেই মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত হতে থাকে। জোহরের নামাজের আগে দাতা সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাদ্রাসার প্রাঙ্গণ, একে অপরের সাথে কুশল বিনিময় সহ আজীবন সদস্য হওয়ার জন্য রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে কর্যক্রম শুয় হয়। উক্ত সদস্য সম্মলনে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপি সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, শমসের আলী মোহন, নাসির আহমেদ মালেক, সাহেদ আলী রবি, আইয়ুব আলী মোল্লা বাবু, ওমর আলী মুন্না,আব্দুস সালাম জুয়েল, খানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির হাওলাদার, সভাপতি মো: খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: বাবুল ফকির প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরু থেকেই সনামধন্য আলেমগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপস্থিত সদস্যগণের উদ্দেশ্যে। জোহরের নামাজের পর দোয়া পরিচালোনা করেন মাদরাসার মুহতামিম আব্দুর মাবুদ মাওলানা। দোয়া শেষে সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। উৎসব মুখর পরিবেশে ধর্মপ্রান মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers