শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

বাগেরহাটে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

বাগেরহাট  প্রতিনিধি
বাগেরহাটে এক দফা দাবি আদায়ে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন নার্সরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে নার্সরা এই কর্মবিরতি পালন করেন।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার নুরুন্নাহার জানান, দীর্ঘদিন ধরে তাদের নার্সরা যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। নার্সিং অধিদপ্তরে মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক এবং পরিচালক পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন ক্যাডরের আমলারা বসে থাকায় সেখানে তাদের পদায়ন হচ্ছেনা। তাই আমাদের এক দফা দাবি, আমলাদের অপসারণ করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের সেসব পদে পদায়ন করতে হবে। আমরা গত ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসলেও এখনো দাবি মেনে নেয়া হয়নি। দাবি না মানা পর্যন্ত তিন ঘন্টা সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছি। বুধবার থেকে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায়ে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।
এদিকে, হাসপাতালগুলো জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ কর্মবিরতির বাইরে থাকলেও নার্সদের কর্মবিরতিতে সাধারন রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে রোগীরা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers