রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
মোংলায়কর্মী সমাবেশে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার

মোংলায়কর্মী সমাবেশে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার

মোংলা প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের চরম শেখরে পৌছেছে। কিন্তু বিএনপি চোখে কালো চশমা পড়েছে, তাই তারা দেশের উন্নয়ন চোখে দেখে না।
বুধবার (৮ নভেম্বর) বিকালে ঠোটারডঙ্গা সরকারী প্রা: বি: মাঠ চত্বরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মিঠাখালি ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আ.লীগ ক্ষমতায় এসে রামপাল-মোংলায় যে পরিমাণ উন্নয়ন করেছে বিগত কোনো সরকার তা করেনি। বিএনপি-জামাত তারা শুধু দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে। তারা কোনোদিন দেশের মানুষের কথা ভাবেনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা। কিন্তু সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশের মাটিতে থাকায় তিনি বেচে যান। দেশে ফিরে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তায়নে ও দেশের মানুষের উন্নয়নে নিডরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই দেশের উন্নয়ন অবহ্যাত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট চাইলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।
মিঠাখালি ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রিতীশ চন্দ্র হালদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হাওলাদার’র সঞ্চালনায় কর্মী সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, সোনাইলতলা ইউপি আ’লীগের সভাপতি হুমাউন কবির, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আবকর হোসেন, পৌর মহিলা আ’লীগের সভানেত্রী মিসেস কামরুন্নাহার হাই, মহিলা আ’লীগ নেত্রী সরবরিয়া খানম দরিয়া, মোংলা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার,  সহ হাজারো নেতা কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজারো নেতা কর্মী কর্মী সমাবেশে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers