শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে আন্ত স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

বাগেরহাটে আন্ত স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক ।

বাগেরহাট সদর উপজেলার জোন পর্যায়ের আন্ত: স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ আজ রবিবার (১০ই সেপ্টেম্বর) সকাল ৯ টায় ঐতিহ্যবাহী কে.পি.আর. ফুটবল মাঠে উদ্বোধনী খেলার মধ্য দিয়ে দুই দিনব্যাপি ফুটবল ইভেন্ট শুরু হয়েছে। পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মেজবাউজ্জামান টিপুর সভাপতিত্বে ও সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে রাখালগাছি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ফারাজী প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শক্তি নারায়ণ দাস, রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র ঘোষ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী, খেলোয়াড় ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনী খেলায় রণভূমি মীরেরডাঙ্গা দাখিল মাদ্রাসা-কে ট্রাইবিকারে লুটন ব্রিটিশ মাধ্যমিক বিদ্যালয় পরাজিত করে। দুই দিনব্যাপী এই খেলায় বালক বিভাগে মোট ১০টি স্কুল ও মাদ্রাসা এবং বালিকা বিভাগে ২টি বালিকা বিদ্যালয় অংশগ্রহণ করবেন।আগামীকাল সোমবার (১১ই সেপ্টেম্বর) ফাইনালের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই খেলার সমাপ্তি হবে। ফাইনালে বিজয়ী বালক ও বালিকা দল চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers