সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
আজমিরীগঞ্জে ফেইসবুক ফেইক আইডির ছড়াছড়ি আতংকে সাধারণ মানুষ।

আজমিরীগঞ্জে ফেইসবুক ফেইক আইডির ছড়াছড়ি আতংকে সাধারণ মানুষ।

হবিগঞ্জ প্রতিনিধিঃ

ফেইসবুক হলো সামাজিক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। যা সামাজের অনেক উপকারে আসে। কিন্তু কিছু কিছু অসাধু ব্যক্তির কারণে ফেসবুক এখন আতংকের কারণ হয়ে দাঁড়িয়েছে। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ফেইসবুক ফেইক আইডির ছড়াছড়ি। এই ফেইক আইডি খোলে অসাধু ব্যক্তিরা সামাজের সাধারণ মানুষের মনের মধ্যে আতংক সৃষ্টি করছে। আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে ফেইক আইডির লোকেদের দ্বারা সাধারণ মানুষ নানাভাবে লাঞ্চিত ও হেনস্তার স্বীকার হচ্ছে। বিভিন্ন নামে আইডি খোলে গণ্যমান্য লোকের ছবি ব্যাবহার করে ফেইক আইডি চালাচ্ছে। এমনকি আর্টি ফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)- এর মাধ্যমে ছবি ইডিট করে আইডি গুলো থেকে অশ্লীল ছবি পোস্ট করে ব্ল্যাকমেইল করে দাবি করা হচ্ছে মোটা অংকের টাকা। এই নিয়ে ভূক্তভোগীরা আজমিরীগঞ্জ থানায় বেশ কয়েকটি জিডি করে। তারপর আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে জলসুখা বাজারে বিট পুলিশং মিটিং করে এই বিষয় নিয়ে আলোচনা করে কিছু কিছু আইডি নষ্ট করে দেওয়া হয় । কিন্তু অসাধু লোকজন ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সঙ্গে ফোনে ফেইক আইডি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়টি আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে হচ্ছে। এর সঠিক ব্যাবস্থা নেওয়ার জন্য ডিউটি অফিসারকে বলেছি। ডিউটি অফিসার মোঃ তরিকুল হাসান হিমন জানান, সিলেট সাইবার ট্রাইবুনাল আদালতে ফেইক আইডির কাগজগুলো দিয়ে মামলা করলে উক্ত মামলা আজমিরীগঞ্জ থানায় বিজ্ঞ আদালতে পাঠাবেন তারপর আদেশ ও ক্ষমতা পত্র দিয়ে সি. আই. ডি তে পাঠানোর পর সি. আই. ডি রিপোর্ট থানায় আসলে যদি সত্যতা পাওয়া যায় এর সঠিক ব্যাবস্থা নেওয়া যাবে। এ নিয়ে জনমনে আতংক বিরাজ করছে ও আলোচনা সমালোচনার ঝড় ও বইছে। প্রতিনিয়ত সম্মানহানীর ভয়ে থাকছে সাধারণ মানুষ। প্রশাসনও এই অসাধু ব্যাক্তিদের কিছুই করতে পারছে না। যেকোন সময় মান-সম্মানের ভয়ে আত্মহত্যার মতো দূর্ঘটনাও ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers