রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল আসনে মনোনয়ন প্রত্যাশী ইদ্রিস আলী ইজারদার

জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল আসনে মনোনয়ন প্রত্যাশী ইদ্রিস আলী ইজারদার

স্টাফ রিপোর্টার, মোংলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল তথা বাগেরহাট-৩ আসনে মোংলা সাবের উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মত বিনিময় সভা করেছেন। শনিবার মোংলা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সরকারের দিক নিদের্শনায় সকলের সাথে আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেণ। এসময় তিনি বলেন, আমি আমার নেত্রী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব। আমাকে যদি দলীয় মনোনয়ন দেয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত করবো। আর যদি কোনো কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হয়, তাহলেও আমি নিজেও দলের পক্ষে সবাইকে নিয়ে কাজ করব বলে জানান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রীস আলী ইজারাদার স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা বলেন। মতবিনিময়কালে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে এবং দেশের সকল উন্নয়ন ও রামপাল-মোংলা উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে চান। এছাড়া দারিদ্র, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গঠনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রধান দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক। আওয়ামী লীগ একটি বৃহৎ-প্রাচীন রাজনৈতিক দল। এখানে এমপি হওয়ার মতো অনেক যোগ্য লোক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদে জনগণের পক্ষে কথা বলতে পারবে এমন যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দিলে দল এবং দেশের মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়িত হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, এইচ এম দুলাল, মশউর রহমান, শাহজাহান ছিদ্দিকী সহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers