শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, আক্রান্ত ১৭

বাগেরহাটে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, আক্রান্ত ১৭

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে কৌশিক নন্দী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯জুলাই) সকালে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। নিহত শিশু কৌশিক শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের বাসিন্দা ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার নন্দীর একমাত্র সন্তান। এছাড়া বাগেরহাট জেলায় গত ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৭ জন। এর মধ্যে রবিবার (০৯ জুলাই) ২২ জনের নমুনা পরিক্ষা করে নতুন করে একজন ডেঙ্গু আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে।
বাগেরহাট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অসিম কুমার সমাদ্দার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাগেরহাটের শরণখোলায় একটি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ১৫ দিনে বাগেরহাট জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৭ জন। এর মধ্যে ১২জন চিৎকিসা শেষে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। আর বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ২ জন, শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ২ জন এবং একজন বাড়ীতে চিৎকিসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটের জন সাধারনদের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাড়ীর আশপাশে যে জায়গা গুলোতে পানি জমে সেগুলো পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ীর আশপাশে জীবানুনাশক স্প্রে করতে হবে। এছাড়া ডেঙ্গু বাদের বর্তমানে ভাইরাস জ্বরে অনেকে আক্রন্ত হচ্ছেন। এসব রোগ থেকে বাঁচতে এবং সুস্থ্য থাকতে হলে প্রচুর পরিমান তরল জাতীয় খাবার খেতে হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers