সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে ৮ দলীয় ফুটবল খেলায়  সান স্পোর্টিং (নৈহাটি) ক্লাবকে হারিয়ে  কে কে যুব সংঘ (কররী) চ্যাম্পিয়ন 

বাগেরহাটে ৮ দলীয় ফুটবল খেলায়  সান স্পোর্টিং (নৈহাটি) ক্লাবকে হারিয়ে  কে কে যুব সংঘ (কররী) চ্যাম্পিয়ন 

চুলকাটি অফিস

বাগেরহাটে ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলায় কে কে যুব সংঘ (কররী) চ্যাম্পিয়ন।  ক্ষুদ্রচাকশ্রী ও কররীর যৌথ উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল (০১ জুলাই) শনিবার বিকাল ৪ টার সময়  ক্ষুদ্রচাকশ্রী-কররী মাঠে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপনী হয়েছে । উক্ত খেলায় নির্ধারিত সময়ে  স্বাগতিক কে কে যুব সংঘ (কররী)১ – ০ গোলের ব্যবধানে সান স্পোর্টিং ক্লাব (নৈহাটি) ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। একই দিনে ৯ নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ ফারুক হোসেনের সার্বিক সহযোগিতায় এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। খেলাটি বিকাল ৩ টার সময়  অনুষ্ঠিত হয় সে দুটি দল অংশগ্রহণ করে  বাগেরহাট জেলা মহিলা ফুটবল দল  বনাম খুলনা জেলা মহিলা ফুটবল দলের মধ্যকার একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় । উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাখালগাছি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম ফারাজী এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের সদস্য কাজী জাহিদ সারোয়ার টিটু, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ ফারুক হোসেন, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবু সিথীন্দ্রনাথ দাস রনি, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা সংরক্ষিত ওয়ার্ডের  ইউপি সদস্যা পারভিন বেগম, রাখালগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, রাখালগাছি ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাগর ফারাজী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু উৎপল দাশ, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তরিকুল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন  দলের হাতে ৩০ হাজার টাকার প্রাইস মানি ও রানার্সআপ দলের হাতে ১৫ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন।

 

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers