শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপাল-মোংলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার

রামপাল-মোংলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার

স্টাফ রিপোর্টার মোংলা

আসন্ন জাতীয় নির্বাচনে বাগেরহাট-৩ ( রামপাল-মোংলা) আসনের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশি বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রীস আলী ইজারদার। পবিত্র ঈদ – উল-আযহা উপলক্ষে আজ শনিবার (জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মটরগাড়ি শোভাযাত্রা করে রামপাল-মোংলা বাসীকে ঈদ শুভেচ্ছা জানান।এসময় রামপাল-মোংলার হাজারো নেতা কর্মী তার সাথে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

তিনি আরও উল্লেখ করে বলেন, বাগেরহাট-৩ (রামপাল- মোংলা) আসনে আমি নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর উন্নয়ন তথা এই অঞ্চলের মানুষের পাশে থাকার সুযোগ করে দেন অর্থাৎ এই আসনে আমাকে নৌকা প্রতিক দেন তাহলে দারিদ্রপীড়িত এ এলাকাকে এগিয়ে নিয়ে যাবো।

বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রত্যাশী তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা। তাকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। ছাত্র রাজনীতির মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত। আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হাইকমান্ড তাকেই মনোনীত করবে বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা।

ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণা এবং জনসংযোগ করে যাচ্ছেন তিনি। গ্রাম থেকে গ্রামে এখন মানুষের আলোচনায় ওঠে এসেছেন এই আওয়ামীলীগ নেতা। মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।

বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার মোংলা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও মোংলা উপজেলা আ.লীগের সাবেক সভাপতির দ্বায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বাগেরহাট জেলা আ.লীগের সহ সভাপতির দ্বায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers