সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

বাগেরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি :
ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান-এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বাগেরহাটে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বলা হয় আগামী ১৮ জুন ১দিনের জন্য বাগেরহাটে ১৮ শত ৫৮টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২০হাজার ৯শত ৭৩টি শিশুকে ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১লক্ষ ৫৫হাজার ৭শত ৪১জন শিশুকে এপ্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে এ কর্মসূচি পালন করা হবে।
বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিনের সভাপতিত্বে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মেহেদী হাসান, ডা: শেখ রিয়াদু জ্জামান, প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক তালুযকদার আব্দুল বাকী, সিনিয়ার সদস্য ও সাবেক সভাপতি প্রফেসার মোশাররফ হোসাইন প্রমুখ । বক্তারা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্যে ও এর প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers